মুকাদ্দিমাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।
০১। আমি আমার নিজের ভাবপ্রকাশের ক্ষমতার সাথে কোনকালেই খুশি না। যেহেতু আমি সুন্দরভাবে আমি মনের ভাব প্রকাশ করতে পারি না। এই পয়েন্ট এজন্য এখানে উল্লেখ করা কারন আগ্রহী পাঠক পুরো বইয়ের ভাষা কঠিন, কারন আমি সুন্দর ভাবে বাক্য সাজিয়ে তুলতে পারিনি। এজন্য ক্ষমাপ্রার্থী।
০২। এই বই লেখার বিষয়ে দুইটি মোটিভেশান কাজ করেছে।
(ক) খ্রিস্টধর্মের বিপক্ষে আমার নিজস্ব কেইস তৈরি করা। আমাকে যদি কোন খ্রিস্টান তার বিশ্বাসকে অস্বীকার করার কারন জানতে চাই আমি সাজানোভাবে তার উত্তর দিতে চাই। সেজন্য এই প্রচেষ্টা।
(খ) মুসলমানদের রচিত বাংলা এন্টি-খ্রিষ্টান বইগুলোর আমি স্যাটিসফাইড না সিম্পলি। আমি প্রচলিত লিটারেচারের সাথে নতুন কিছু এড করতে চাই।
০৩। আমার বইয়ে যা কিছু আছে তার কিছুই আমার মৌলিক কাজ না। আমি স্রেইফ বিদ্যমান রিসোর্স/বইগুলোকে আমার মত করে সাজিয়েছি আর উপস্থাপন করেছি। that's the only spark of this book i guess. এখানে, প্লেজারিজমের বিষয়টি দায় স্বীকার করতে হবে আমাকে। অনেক জায়গায় আমি সরাসরি অন্য বই থেকে তুলে দিয়েছি কিংবা অনুবাদ করেছি, এবং সরাসরি ক্রেডিট দেওয়া হয়নি। আমার কোন আইডিয়া নাই প্লেজারিজম জিনিসটা এখানে কিভাবে কাজ করবে। যাহোক দেখা যাবে।
০৪। শেষ পয়েন্ট: ২।(ক) নং পয়েন্টে যেমনটা বলেছি যে নিজস্ব কেইস প্রেজেন্ট করা। ফলে পুরো বইটা সম্পুর্নই নিজের ইন্টেলেকচুয়াল চাহিদা মেটানোর জন্য লেখা। আমি পাঠকের কেয়ার করি নি যে তারা কেমন যুক্তি চাই বা তাদের জন্য বোধগম্য হবে। অতএব, পাঠক আর আমার রুচি মিললে লেখাটা পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে ইন্টেলেকচুয়ালি।