Skip to main content

Posts

Showing posts from December, 2025

মুকাদ্দিমাহ

মুকাদ্দিমাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।  ০১। আমি আমার নিজের ভাবপ্রকাশের ক্ষমতার সাথে কোনকালেই খুশি না। যেহেতু আমি সুন্দরভাবে আমি মনের ভাব প্রকাশ করতে পারি না। এই পয়েন্ট এজন্য এখানে উল্লেখ করা কারন আগ্রহী পাঠক পুরো বইয়ের ভাষা কঠিন, কারন আমি সুন্দর ভাবে বাক্য সাজিয়ে তুলতে পারিনি। এজন্য ক্ষমাপ্রার্থী।  ০২। এই বই লেখার বিষয়ে দুইটি মোটিভেশান কাজ করেছে।  (ক) খ্রিস্টধর্মের বিপক্ষে আমার নিজস্ব কেইস তৈরি করা। আমাকে যদি কোন খ্রিস্টান তার বিশ্বাসকে অস্বীকার করার কারন জানতে চাই আমি সাজানোভাবে তার উত্তর দিতে চাই। সেজন্য এই প্রচেষ্টা।  (খ) মুসলমানদের রচিত বাংলা এন্টি-খ্রিষ্টান বইগুলোর আমি স্যাটিসফাইড না সিম্পলি। আমি প্রচলিত লিটারেচারের সাথে নতুন কিছু এড করতে চাই।  ০৩। আমার বইয়ে যা কিছু আছে তার কিছুই আমার মৌলিক কাজ না। আমি স্রেইফ বিদ্যমান রি সোর্স/বইগুলোকে আমার মত করে সাজিয়েছি আর উপস্থাপন করেছি। that's the only spark of this book i guess. এখানে, প্লেজারিজমের বিষয়টি দায় স্বীকার করতে হবে আমাকে। অনেক জায়গায় আমি সরাসরি অন্য বই থেকে তুলে দিয়েছি কিংবা অনুবাদ...

১.৩.২. নিউ টেস্টামেন্টের বই

  দুই টেস্টামেন্টের সংক্ষিপ্ত বর্ণনা   ১.৩.২. নিউ টেস্টামেন্টের বই  (i) বইগুলোর নাম (ii) প্রত্যেক বইয়ের প্রধান থিম  ১.২.৩. নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের বইগুলো গণনায় পার্থক্য থাকলেও নিউ টেস্টামেন্টের বই গণনায় মতভেদ নেই। নিউ টেস্টামেন্টের মোট পুস্তকের সংখ্যা ২৭। এর মধ্যে রয়েছে গসপেল, চিঠি, ইতিহাস, এপোক্যালিপ্ট।  ২৭টি বই হল: ১। মার্ক:২। মথি:৩। লুক:৪। যোহন:৫। প্রেরিত:৬। রোমান: ৭। ১ করিন্থিয়৮। ২ করিন্থিয়৯। গালাতীয়১০। ইফিষিয়১১। ফিলিপিয়১২। কলসীয়১৩। ১ থিষিলনিকিয়১৪। ২ থিষিলনিকিয়১৫। ১ তীমথিয়১৬। ২ তীমথিয়১৭। তীত১৮। ফিলিমন১৯। হিব্রু২০। যাকোব২১। ১ পিতর২২। ২ পিতর২৩। ১ যোহন ২৪। ২ যোহন২৫। ৩ যোহন২৬। য্যাকোব২৭। রেভুলশন।  গসপেল: মার্ক, মথি, লুক, যোহন। চিঠি:  ইতিহাস: প্রেরিত এপোক্যালিপ্ট: রেভেলশন।  ১। মার্ক: ২। মথি: ৩। লুক: ৪। যোহন: ৫। প্রেরিত: ৬। রোমান:  ৭। ১ করিন্থিয় ৮। ২ করিন্থিয় ৯। গালাতীয় ১০। ইফিষিয় ১১। ফিলিপিয় ১২। কলসীয় ১৩। ১ থিষিলনিকিয় ১৪। ২ থিষিলনিকিয় ১৫। ১ তীমথিয় ১৬। ২ তীমথিয় ১৭। তীত ১৮। ফিলিমন ১৯। হিব্রু ২০। যাকোব ২১। ১ পিতর ২২। ২ পিতর ২৩। ১ ...

১.১. বাইবেল শব্দ

১.১. বাইবেল শব্দ  >আক্ষরিক অর্থ  >থিওলজিকাল এডাপশন ইহুদী ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল (Bible)। বাইবেল শব্দটি বাইবেলে অনুপস্থিত: ইশ্বর তার ধর্মগ্রন্থকে বাইবেল নাম দেননি, তার ভাববাদীরা (নবী) বাইবেল নাম দেননি। এমনকি বইগুলো যখন লেখা হয় তখনকার সমসাময়িক বিশ্বাসীরাও "বাইবেল" নামে বাইবেলকে চিনেননি। এর প্রধান কারন হল বাইবেল বইটি নিজেই অনেকগুলো ভিন্ন ভিন্ন ক্যাটেগরির ছোট ছোট বইয়ের সমষ্টি (Anthology)। প্রতিটি বইয়ের আলাদা নাম আছে (যেগুলো ইশ্বর প্রদত্ত না) ফলে সব বইগুলোকে তো আর একটি বইয়ের নামে ডাকা যায় না। গ্রিক হেলেনিক পিরিয়ডে গ্রিকভাষী ইহুদিরা ছোট ছোট বইগুলোকে সামগ্রিকভাবে "টা বিবলিয়া" বলে ডাকত। যেমনটা মুসলিমরা আল-কিতাব দিয়ে কুরআন মাজিদকে বুঝিয়ে থাকে যদিও কিতাবের আক্ষরিক অর্থ "বই" এবং সব বইয়ের জন্য জেনারেল সেন্সে ব্যবহৃত হয়। টা বিবলিয়া শব্দটি কয়িন গ্রিক— অর্থ "বইগুলো"— একবচন শব্দ "বিবলিয়ন" থেকে এসেছে যার আক্ষরিক অর্থ "স্ক্রল"। যদিও এ দিয়ে বই বোঝানো হত সাধারণত, যেহেতু সেসময়ে বই স্ক্রল আকারে লেখা হত। এখন তো দুই মলাটের মাঝে ...

জেনেসিস থেকে যিশু

 ১.৩. সংক্ষেপে বাইবেলের গল্প  ইহুদীদের জাতীয় ইতিহাস জানা ছাড়া বাইবেলের রচনা ও গঠন বুঝা সম্ভব না। এখানে ট্রাডিশনাল ন্যারেটিভ আর সেকুলার ন্যারেটিভকে একত্রিত করে বর্ণনা করা হয়েছে। আদম থেকে পরের ইজ্রায়েলীয় শাসনকাল— যা সেকুলার ইতিহাসে অনুপস্থিত — বাইবেলের বর্ণনা থেকে নেওয়া। স্বাভাবিকতই আদম থেকে শুরু হয়ে যত সময় এগোবে বর্ণনা তত বেশি ডিটেইলড হবে। বাইবেলের ইতিহাস, ইহুদি-খ্রিস্টান থিওলজির ক্রমবিকাশ জানতে হবে এর ইতিহাস জানা আবশ্যিক।  তোরাত  ১. শুরুতে ইশ্বর ছয় দিনে আদম-ইভসহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করেন। প্রথমে আদমকে একা সৃষ্টি করা হয় এবং তার একাকিত্ব কাটানোর জন্য সঙ্গী হিসাবে ইভের সৃষ্টি। ইশ্বর তাদের এদন (Eden) বাগানে থাকতে দেন, যা [অমুক] আর [তমুক] এর মাঝে অবস্থিত। কিছু সময় পরে ইশ্বরের নিষেধাজ্ঞা অমান্য করে সাপের প্ররোচনায় তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলে রাগান্বিত হয়ে ইশ্বর তাদের অভিশাপ দেন ও এদন থেকে বের করে দেন। ইশ্বরের ইচ্ছা আর আদেশ অনুযায়ী পৃথিবীতে আদম আর ইভ বংশবিস্তার শুরু করেন। উনার সন্তানদের উল্লেখ্য হল হাবিল-কাবিল, শেথ ইত্যাদি। এরপরের মেজর ঘটনা নোহের ঘটনা।  নোহের সময় ...